Awakening Dharma...

BHSP Logo

Om Tat Sat

Joy Sri Ram

Bangladesh Hindu
Student Parishad
Chawkbazar Thana

Upholding Dharma, uniting the community, and celebrating our rich cultural and spiritual heritage together in peace and devotion.

Wanna join us?
Our Identity

About Our Parishad

The Bangladesh Hindu Students Parishad Chawkbazar Thana stands as a beacon of unity, spirituality, and cultural preservation for the Sanatana Dharma community in Chattogram.

Our mission is to foster a sense of brotherhood, uphold our divine traditions, and provide a platform for collective worship, learning, and social service. Through our various events, festivals, and spiritual gatherings, we strive to nurture the younger generation with the timeless wisdom of our ancestors.

  • Spiritual Harmony & Unity
  • Social Welfare & Support
  • Vedic Education & Cultural Events

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সম্পূর্ণ একটি অরাজনৈতিক সমাজসেবী সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য সকল সনাতনী শিক্ষার্থীকে নিয়ে সনাতন ধর্মকে রক্ষার কাজে নিয়োজিত থাকা এবং সমাজসেবামূলক কার্যক্রম করা।

"বাংলাদেশ হিন্দু পরিষদ" প্রতিষ্ঠিত হয় ১৯ ফেব্রুয়ারী ২০১৭ সালে। এরপর সংগঠনের বিভিন্ন শাখা কমিটি প্রতিষ্ঠিত হতে থাকে এবং তখনই ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় "বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ" এবং ঢাকায় এটির কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। এরপর বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের চট্টগ্রাম ইউনিট হিসেবে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় "চট্টগ্রাম মহানগর"। এরপর চট্টগ্রাম মহানগর শাখার বিভিন্ন থানা কমিটি উঠে আসতে থাকে এবং তখন ২০২৩ সালে চট্টগ্রাম মহানগরের আওতাধীন "চকবাজার থানা কমিটি" গঠিত হয় এবং তখন থেকেই বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগরের আওতাধীন চকবাজার থানা কমিটির যাত্রা শুরু। এছাড়াও আমাদের এই সংগঠনের আন্তর্জাতিক শাখা রয়েছে যেটি আমেরিকায় অবস্থিত।

সর্বপরি, "বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ" বাংলাদেশ সনাতনী সংগঠনগুলোর মধ্যে একটি বহুল পরিচিত অরাজনৈতিক সমাজসেবী সংগঠন। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ বিভিন্ন পূজা, প্রতিবাদী সমাবেশ, বৈদিক সেমিনার, বৈদিক পরীক্ষা, ত্রান বিতরণ থেকে শুরু করে সকল ধরনের ধর্মীয় ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

চকবাজার থানা - নেতৃত্ব

২০২৩-২৪
রোহিত পাল দিব্য

সভাপতি


তূর্য চৌধুরী

সাধারণ সম্পাদক

২০২৪-২৫
নচিকেতা দাশ ঋষি

সভাপতি

সৈকত দে

সাধারণ সম্পাদক

২০২৬-২৭ (বর্তমান)
নিশান কুমার নাথ

সভাপতি

রুদ্র চক্রবর্ত্তী

সাধারণ সম্পাদক

"সকল সনাতনী শিক্ষার্থীকে নিয়ে সনাতন ধর্মকে রক্ষার কাজে নিয়োজিত থাকা এবং সমাজসেবামূলক কার্যক্রম করাই আমাদের মূল লক্ষ্য।"

Hindu Ritual
✨ Spiritual Guidance ✨

Blessing Message for Chawkbazar Thana

Words of wisdom and divine blessings from our respected senior members who've devoted themselves to upholding our sacred traditions and guiding the next generation.

Senior Member 1

নিশান কুমার নাথ

সভাপতি ( চকবাজার থানা )

"বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ এমন একটি সংগঠন যেটাকে আমি আমার ২য় পরিবার মনে করি। আর এই সংগঠনের পথ চলা শুরু হয় চকবাজার থানা থেকেই। আশা রাখছি এই চকবাজার থানার একজন কর্তব্য নিষ্ট সংগঠক হিসেবে সংগঠনকে কৃতিত্বের সহিত আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আরেকটি কথা বলে রাখা ভালো চকবাজার থানা ডাইনামিক ছিলো, আছে এবং থাকবে।"

Senior Member 2

রুদ্র চক্রবর্ত্তী

সাধারণ সম্পাদক ( চকবাজার থানা)

"প্রথমেই, আমি নিজেকে গভীর দায়িত্ববোধে আবদ্ধ মনে করি। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংগঠন কেবল একটি কাঠামো নয়; এটি আদর্শচর্চা, মূল্যবোধের বিকাশ এবং নেতৃত্ব নির্মাণের এক অবিচ্ছিন্ন প্রক্রিয়া। ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আমরা একটি প্রগতিশীল, সচেতন, প্রজ্ঞাবান ও মানবিক সনাতনী ছাত্রসমাজ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। অভিজ্ঞতা ও সম্মিলিত নেতৃত্বের শক্তিকে ধারণ করে নবীন ও প্রবীণের সমন্বয়ে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করে তোলাই আমাদের লক্ষ্য, যেখানে থাকবে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক দায়বদ্ধতার সমন্বিত বিকাশ। নবীন নেতৃত্বকে বিকশিত করা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুসংহত ভিত্তি নির্মাণই আমাদের অঙ্গীকার। একটি সুসংগঠিত ছাত্রসমাজই পারে জাতি, সমাজ ও মানবিক চেতনার ইতিবাচক রূপান্তর ঘটাতে। আর সেই বিশ্বাস থেকেই আমাদের প্রতিটি পদক্ষেপ পরিচালিত হয়। আমি এও বিশ্বাস করি, সুশৃঙ্খল নেতৃত্ব, পারস্পরিক সম্মান, বুদ্ধিবৃত্তিক চর্চা এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতাই একটি শক্তিশালী ইউনিট গঠনের মূল ভিত্তি। নেতৃত্ব মানেই নির্দেশ দেওয়া নয়; নেতৃত্ব মানে অনুপ্রাণিত করা, সক্ষমতা তৈরি করা এবং প্রত্যেক সদস্যের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত করা। এই ওয়েবসাইট আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটিই হোক আমাদের ভাবনা, কর্ম ও নেতৃত্বের এক আধুনিক সেতুবন্ধন, যেখানে সংগঠনের প্রতিটি পদচিহ্ন ইতিহাস হয়ে সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম খুঁজে পাবে অনুপ্রেরণার উৎস। সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ আমাদের অগ্রযাত্রার প্রধান শক্তি। সম্মিলিত প্রয়াসেই আমরা প্রতিষ্ঠা করতে পারবো একটি দায়িত্বশীল, শক্তিশালী ও যুগোপযোগী সাংগঠনিক ধারা।"

Senior Member 3

সৈকত দে

সাবেক আহ্বায়ক ( চকবাজার থানা)

"বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের একটি বড় অংশ হিসেবে দায়িত্ববোধের দিক থেকে চকবাজার থানা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রথম থেকেই। এবং সনাতনী অধিকার আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলো। এই থানাকে কেন্দ্র করে আমার সংগঠনে পদার্পণ করা। চকবাজার থানার সকল সদস্যদের নিকট এই আশা ব্যক্ত করবো যে, তারা যেন এই থানার হয়ে সংগঠনের ভিত্তিকে আরো মজবুত করে🙏।"

Senior Member 4

অভিজিৎ দাশ অভি

সভাপতি ( চট্টগ্রাম মহানগর)

"বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আওতাধীন চকবাজার থানা কমিটি আমাদের ডায়নামিক একটি ইউনিট। চকবাজার থানা কমিটির সুশৃঙ্খল সাংগঠনিক কার্যক্রম মহানগরকে শক্তিশালী করেছে।"

Memories

Glorious Past Events

Join Us

Upcoming Gatherings

Register easily via Google Forms to participate in our holy gatherings and cultural programs.

Important Updates

Official Notice Board

Stay informed about community announcements, volunteer meetings, and important notices.

Community Voices

Devotee Feedback

"The Vedic Seminar was incredibly enlightening. It's wonderful to see the youth connecting deeply with Sanatana Dharma. Keep up the great work!"

Sanjoy

Devotee
Our Leaders

Executive Member

The dedicated pillars of our Parishad working tirelessly to uphold Dharma and serve the community.

Current Affairs

Latest News

FAQ